ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদগুলোতে দায়িত্বরত গ্রাম পুলিশদের কাজের গতি ফেরাতে এবং মাঠে যাতায়াত সহজ করতে সরকারিভাবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত ২০ জন গ্রাম পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক বলেন, গ্রাম পুলিশ ও দফাদাররা একদম তৃণমূল পর্যায় থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। এই বাইসাইকেলগুলো গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তাদের সরকারি দায়িত্ব পালন বহুগুণ সহজ করবে। পাশাপাশি বাইসাইকেল পাওয়ার ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে সরকারি নানা বার্তা পৌঁছে দেওয়া, তথ্য সংগ্রহ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও দ্রুত ও কার্যকর হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram