ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: ​সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: মিনহাজুর রহমান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ জি কে গউছ এমপি। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম কামরুল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

​সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ জনসেবা নিশ্চিত করতে এবং জেলার সামগ্রিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram