ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2026

নড়াইলের লোহাগড়ার সাংবাদিক আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার সাংবাদিক কাজী আশরাফ (৪৫) ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। নিহত আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন চিকিৎসাধিন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। নিহত কাজী আশরাফ এশিয়ান টেলিভিশনের লোহাগড়া উপজেলার সাবেক প্রতিনিধি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে ব্যক্তিগত প্রয়োজনে কাজী আশরাফ ও তার সঙ্গি মাহমুদুল হাসান অনিক লোহাগড়া থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। পথে মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এসময় বিপরীতমুখী ‘দোলা পরিবহনের’ একটি বাসের ধাক্কায় তারা দু’জন আহত হন।

আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই ভাবে জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram