

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় মাদক সেবনকালে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। শনিবার রাতে উপজেলার দক্ষিণভাগ এলাকায় এক মাদক সেবনের আস্তানায় পুলিশ নিয়ে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের নানা সরঞ্জামাদিও উদ্ধার করেছে।
দণ্ডিত মাদকসেবীরা হলেন- উপজেলার দক্ষিণভাগ গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে সাহাব উদ্দিন (৪৬), দোহালিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে সোহেল আহমদ বটল (৩৩) ও বাড্ডা গ্রামের মোক্তার আলীর ছেলে আবু সুফিয়ান (৩২)।
এদিকে রোববার দুপুরে থানা পুলিশ ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আদিত্যের মহাল এলাকার মাদক ব্যবসায়ী সাজু ইসলাম (৩০) ও হিনাইনগর এলাকার জুনেদ আহমদ (১৯)-কে গ্রেফতার করেছে।
ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
