ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2026

মোল্লাহাটে ছয় দোকানে অভিযান, নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রাণকেন্দ্র গাড়ফা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ছয়টি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল ও চায়না দুয়ারী জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব মাছ ও জলজ প্রাণি নিধনকারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট দোকানিদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিনের নেতৃত্বে গাড়ফা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে দোকানি রিপন গাজীকে ১০ হাজার টাকা, অসীম খাঁকে ৫ হাজার টাকা, তন্ময়কে ৫ হাজার টাকা, তাপসকে ৫ হাজার টাকা, আমির হোসেনকে ১ হাজার টাকা এবং অপর এক তাপসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে দোকানগুলো থেকে জব্দ করা চায়না জাল ও চায়না দুয়ারী উদয়পুর গরুর হাটসংলগ্ন মধুমতি নদীর ফাঁকা চরে নিয়ে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণি নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram