ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2026

সাতকানিয়ার গাছ কেটে বিক্রির অভিযোগ, ঘটনাস্থল থেকে ৪০ ফুট গাছ জব্দ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি সামাজিক বনায়নের গাছ রাতের আঁধারে কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহনামুড়া এলাকার সারাসিয়া মৌজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাতের অন্ধকারে সামাজিক বনায়নের কিছু আকাশ মনি গাছ কেটে ফেলা হয়। পরে কেটে রাখা গাছটি সুবিধাজনক সময়ে সরিয়ে নিয়ে বিক্রির প্রস্তুতি চলছিল বলে অভিযোগ স্থানীয়দের।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কেটে রাখা গাছটি জব্দ করেন।

হাঙ্গর বিটের বিট কর্মকর্তা শেখ আবু সায়েদ জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট আকাশমণি গাছ উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সামাজিক বনায়নের গাছ রাতের আঁধারে কেটে কয়েকদিন ধরে ফেলে রাখার ঘটনায় বন বিভাগের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, শুধু গাছ জব্দ করলেই হবে না—কারা গাছটি কেটেছে, কার নির্দেশে কাটা হয়েছে এবং কোথায় বিক্রির পরিকল্পনা ছিল, তা তদন্ত করে বের করতে হবে।

স্থানীয়রা আরও বলেন, সামাজিক বনায়নের গাছ সরকারি সম্পদ ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। রাতের আঁধারে এভাবে গাছ কাটার সুযোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে পুরো বনায়নই ঝুঁকির মুখে পড়তে পারে।

তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সারাসিয়া মৌজার সামাজিক বনায়নে নিয়মিত পাহারা ও নজরদারি জোরদার করা হোক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram