ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2026

ড. ইউনূসের সময়ে দেশে সবচেয়ে বেশি মব কালচার হয়েছে: শামীম পাটোয়ারী

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমলেই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ‘মব কালচার’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, ড. ইউনূস সংকটময় মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে জাতিকে বিভাজিত করে জাতীয় ঐক্য নষ্ট করেছেন এবং দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। গণতন্ত্রের স্বার্থে সংকটের সময়েও তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘মেটিকুলাস ডিজাইনে’ রংপুরের মতো স্থানেও জি এম কাদেরের মতো নেতাকে হারিয়ে দেওয়া হয়েছে।

জাতীয় পার্টিকে ছাড়া সংসদ অকার্যকর হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে সংসদে কোনো সংসদীয় চর্চা হচ্ছে না, ফলে জনরোষ বাড়ছে। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির বিকল্প নেই।

​সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় সভায় জাপা প্রেসিডিয়াম সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram