

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দুটি পাটা কেটে দেওয়া হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় জানান, দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
