ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2026

অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আ.লীগ নেতা মোজতবা আরিফ গ্রেফতার

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজতবা আরিফ খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে অষ্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় অফিসার্স ক্লাবের সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

অষ্টগ্রাম থানা পুলিশ এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। অষ্টগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ডিবি পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনাবলি সংক্রান্ত মামলাসহ মোট দুটি রাজনৈতিক মামলা রয়েছে।

অধ্যক্ষ মোজতবা আরিফ খান কলেজের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানেও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram