ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2026

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগমকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পরাণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার দুপুরে বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

দুপুর ২টায় বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে আমেনা বেগমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন বিজয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ।

জানাযার নামাজের পূর্বে মায়ের মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার নিজ বাসভবনে আমেনা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ নয় সন্তানের জননী ছিলেন। মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ছিলেন তাঁর পাঁচ নম্বর সন্তান।

এসময় জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শওকত আলী বকুল, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কুমিল্লা টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram