ঢাকা
logo
প্রকাশিত : September 6, 2026

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবের সভা কক্ষে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। ৩৯ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের মোহাম্মদ রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাস্টার মোঃ মুজিবুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, সাংবাদিক খাইরুল আমিন ছগির, মোঃ মহাসিন খান, কাঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ মাসুম খান আসাদ, সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram