ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

হাতিয়ায় জবাইকৃত একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জবাইকৃত একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একইদিন সকাল আটটায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশন গোপন সংবাদের তথ্য নিশ্চিত হয়ে চর আতাউর এলাকায় এক অভিযান পরিচালনা করে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করে।

বিসিজি স্টেশন দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়ন সংলগ্ন চর আতাউর এলাকায় আজ সকালে একটি হরিণ জবাইয়ের তথ্য পাওয়া যায়। এরপর সত্যতা নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু মাংস ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জবাইকৃত হরিণটি পরবর্তীতে হাতিয়া বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram