ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

সাতক্ষীরায় ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা এলাকায় একটি ডোবা থেকে বোরকা পরা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি দোকানের পেছনের ডোবার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাগুরা এলাকার বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের কর্মচারী শরিফুল ইসলাম ভ্যানে বালু লোড করার কাজে স্থানীয় একটি দোকানের পেছনে যান। এ সময় তার নজরে আসে ডোবার পানিতে একটি নারীর লাশ ভাসছে। বিষয়টি তিনি দ্রুত বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। খবর পেয়ে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে পানিতে লাশ ভাসতে দেখেন এবং বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। পরে সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, উদ্ধার করা নারীর পরনে বোরকা ছিল। তবে তার সঙ্গে এমন কোনো পরিচয়পত্র বা তথ্য পাওয়া যায়নি, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারাও ওই নারীকে চিনতে পারেননি। ফলে নিহতের পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে ওই নারী ডোবায় গেলেন, তার মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ও পিবিআইয়ের যৌথ টিম কাজ করছে। একই সঙ্গে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তসহ পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram