ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র‍্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ও অভিযুক্তরা পূর্বপরিচিত। গত ১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে আলমগীর ফকিরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই নারী বাড়ি থেকে বের হন। পথে একটি নির্জন এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেন। মামলাটি ২ আগস্ট দায়ের করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মামলা দায়েরের পর প্রধান আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram