ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2026

গিনিতে আবর্জনার স্তূপে ভয়াবহ ধস, নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার এই স্তূপ ধসে আশপাশের বাড়িঘরের ওপর পড়ে এবং এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় ঘটা এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার স্তূপটি ধসে পড়ে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়।

স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন। পরিস্থিতি দেখতে এবং উদ্ধার অভিযান তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি বলেন, আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি, সেগুলো মর্গে নেয়া হয়েছে। ২০১৭ সালেও একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram