ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের তত্ত্বাবধানে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকায় আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিসের নিকটে রায়পুর-মালিগাঁও সড়কের পশ্চিম পাশের কাঁচা রাস্তা থেকে মো. মাহাবুব ওরফে মাহাবুব সম্রাট (৩৪)-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের কোমরে রাখা একটি বিদেশি পিস্তল, সংযুক্ত একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি বের করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে বিকেল ৪টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, "গ্রেফতার মাহাবুব সম্রাটের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram