ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বুধবার (২২/৭/২৬) বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান উপজেলার মাঝিকাড়া-গোপালপুর সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে তিনি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝেও চারা বিতরণ করা হয়।

এমপি আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হবে। ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নবীনগরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছের চারা লাগানোর পাশাপাশি সে গুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ রাখে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুবদল নেতা মো. মজনুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram