ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

মধুখালীতে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করলেন স্ত্রী

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। স্ত্রী শাহিনা বেগম (৪২) স্বামীর বাড়ীতে শিকল বন্দী আছেন।

আহত ব্যক্তির নাম আবু দাউদ (৫০)। তিনি জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন। এরপর গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram