ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৬

কক্সবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ অব্যাহত আছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের যেসব অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। “দুর্যোগের সময় জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”

ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram