ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৫
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

ওয়ান ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি

ওয়ান ব্যাংক পিএলসি-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ব্যাংকটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় এগিয়ে আসেন ওয়ান ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশে প্রতিবছর হাজারো শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে রোগটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতেই এই যৌথ উদ্যোগ। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা একটি তথ্যবহুল ও ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন। এতে স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্ত সঞ্চালন, ক্যারিয়ার স্ক্রিনিং (বাহক পরীক্ষা), প্রাথমিক সনাক্তকরণ এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কীভাবে থ্যালাসেমিয়ার প্রকোপ কমিয়ে আনা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এ.এস.এম. শহীদুল্লাহ্‌ খান এবং ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। এছাড়াও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিদল এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ উদ্যোগটি ব্যাংকিং সেবার পাশাপাশি সমাজের টেকসই উন্নয়নে ওয়ান ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। গ্রাহকদের নির্ভরযোগ্য আর্থিক সেবা প্রদানের পাশাপাশি ওয়ান ব্যাংক দেশের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক স্বাক্ষরতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক খাতে নিয়মিত অবদান রেখে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram