ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৬
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬

ছয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পৃথক প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

নতুন গঠিত স্থায়ী কমিটিগুলো হলো– মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গঠিত এসব কমিটিতে সভাপতি পদে রাখা হয়েছে সরকারদলীয় সংসদ সদস্যদের।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা-৯ আসনে বিএনপি সদস্য আবুল কালাম। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-২৭ এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি সদস্য খালেদ হোসেন মাহবুব। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনে বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপি সদস্য জয়নুল আবেদীন।

এর আগে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram