ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

বৃত্তিতে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন জালালাবাদের ঐতিহ্যবাহী ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ২০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

​প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টি থেকে মোট ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ১১ জন শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে।

​ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৯ জন শিক্ষার্থী হলো-অনর্ব দে, ছৈয়দ আশিকুর রহমান শুভ, আরফিয়াম মোহাম্মদ হামিম, মিফতাহুল জান্নাত মাহিয়া, ফাবিহা সালসাবিল, উমাইয়া মরজান ইকরা, শ্রীতমা দে তনয়া, নওশিকা তানভী নওশী এবং নানজীবা মানহা।

​সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থী হলো- নূর হাসান নাহিদ, নিলয় পাল, তীব্র বিশ্বাস, আয়ান পাল, আব্দুল্লাহ বিন হাবিব, আবরার শিহাব, সিদরাতুল মুনতাহা, প্রেয়সী দাশ ছুটি, নুরমিন খানম আইরিন, নুসরাত নূর নোভা এবং ছিদ্রাতুল মুনতাহা।

​শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

এদিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সোমবার বিকেলে বিদ্যালয় আঙ্গিনায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, সিনিয়র শিক্ষক বদিউর রহমান, সহকারী শিক্ষক মামুন অর রশিদসহ কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram