ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৪
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে কৃষি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন শহীদ শিকদার (৫৫) নামে এক কৃষক।

নিহত শহীদ শিকদার জিয়নপুর ইউনিয়নের র্খোদ্দ মহেশপুর এলাকার মৃত শমসের শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গুড়িগুড়ি বৃষ্টিতে জিয়নপরের চরের র্খোদ্দ মহেশপুর চকের মধ্যে কাজ করছিলেন কৃষক শহীদ শিকদার। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় অন্য কৃষকরা তার মরদেহ ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের বাড়িতে পুলিশ যাওয়ার আগেই তার দাফন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram