ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২১
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

বাবুগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। তিনি বলেন, তরুণদের শিক্ষা, দক্ষতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলেই একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

পরে মা-শিশুস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও কৈশোরকালীন প্রজননস্বাস্থ্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram