ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৪
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

মির্জাগঞ্জ ভূমি অফিসে দালাল আটক, একমাসের কারাদণ্ড

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ ভূমি অফিসে এক দালালকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রবিবার (১২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী।

দণ্ডপ্রাপ্ত দালাল হলেন উপজেলার সুবিদখালী গ্রামের মোঃ মোশারফ হাওলাদারের পুত্র বাবলু হাসান (২৮)। পরে তাকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী বলেন, উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে ও সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এাকাধিক ভূমি সেবা গ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে তাকে এর আগে সতর্ক করা হয়। আজ রবিবার গ্রহীতাদের অভিযোগে সে ভূমি অফিসে প্রবেশ করলে বাবলু হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০১৭১৩৯৫৬৮৪২

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram