ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৭
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

কটিয়াদী পৌর আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা আটক

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফার বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।

জানা যায়, ২০২০ সালে অনুষ্ঠিত কটিয়াদী পৌর আওয়ামী লীগের সম্মেলনে গোলাম মোস্তফা সভাপতি এবং শাহাদীয়ার আহমেদ পাভেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৎকালীন সংসদ সদস্য নূর মোহাম্মদের উপস্থিতিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

স্থানীয় সূত্রের দাবি, গোলাম মোস্তফার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি, মারধর ও গালিগালাজের অভিযোগ রয়েছে। এছাড়া বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠে।

এছাড়া কটিয়াদী বণিক সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার ও বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচিত হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগেও তার নাম স্থানীয়ভাবে আলোচিত হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে গোলাম মোস্তফা বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কটিয়াদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার আইনগত প্রক্রিয়া শেষে আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram