ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৩
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

গাজীপুরে রাতভর বৃষ্টি, ভোগান্তি চরমে

গাজীপুরের কালিয়াকৈরে রাত-ভর টানা বর্ষণ ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

রোববার (১২ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন জায়গায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পৌর বাসিন্দারা জানান, কালিয়াকৈর পৌরসভায় পনেরো লাখ মানুষের বসবাস। দুই শতাধিক শিল্প কারখানা রয়েছে। শনিবার রাত থেকে টানা বর্ষণে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অলিগলি ও বসতবাড়িতে পানি জমে জনজীবন নাকাল হয়ে পড়েছে। অনেক এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। পৌরসভার বিশ্বাসপাড়া, হরিণহাটি, পল্লিবিদ্যুৎ, সফিপুর রাখালিয়া চালা পূর্ব পাড়া, পূর্ব চান্দরা,দীঘিরপাড়সহ মৌচাক এলাকার কলাবাধাসহ বিভিন্ন জায়গায় পানিবন্দি হয়ে আছে প্রায় ১০ হাজার মানুষ।

অভিযোগ রয়েছে, সরকারি সহযোগিতা বা রাজনৈতিক নেতা-কর্মীদের সহযোগিতা পৌরবাসীরা পাননি। 

ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।

এ বিষয়ে পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানান, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে এবং পানি দ্রুত অপসারণে কাজ করা হচ্ছে। পানিবন্দি লোকদের শুকনো খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram