ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩০
logo
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬

জ্বালানিবিহীন নতুন শক্তি উদ্ভাবনে সফল তিতাসের সুহাইল, পেটেন্টে সরকারি সহযোগিতা চান

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার আবদুর রহমান সুহাইল নামে এক যুবক মধ্যাকর্ষণ বল (Gravity) ব্যবহার করে জ্বালানিবিহীন শক্তি উৎপাদনের একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। তিনি সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা চান না, বরং বিশেষজ্ঞদের মাধ্যমে তাঁর উদ্ভাবনের কার্যকরী প্রোটোটাইপের বৈজ্ঞানিক ও গাণিতিক মূল্যায়ন এবং সফল প্রমাণিত হলে জাতীয় ও আন্তর্জাতিক পেটেন্টে সরকারি সহযোগিতা কামনা করেছেন।

সুহাইল জানান, ২০২২ সালের শেষ দিকে তাঁর গবেষণার মূল ধারণা আসে এবং ২০২৩ সালে তিনি তাত্ত্বিকভাবে সফল হন। এরপর প্রায় এক বছর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে একটি ডেমো প্রোটোটাইপ তৈরি করেন। গবেষণার ব্যয় মেটাতে তিনি দিনমজুর হিসেবেও কাজ করেছেন বলে জানান।

তিনি, গত ৬ জুলাই ২০২৬ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাঁর উদ্ভাবন ও প্রস্তাবনা লিখিতভাবে উপস্থাপন করেছেন। তাঁর প্রস্তাবের মধ্যে রয়েছে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন কমিটি গঠন, উদ্ভাবনের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা এবং সফল হলে সরকারি উদ্যোগে পেটেন্ট সম্পন্ন করা।

সুহাইলের দাবি, উদ্ভাবনটি বৈজ্ঞানিকভাবে কার্যকর প্রমাণিত হলে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এক নতুন শক্তি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সে সাথে অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক মর্যাদা অর্জনে ভূমিকা রাখতে পারে। পেটেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ প্রকাশ করবেন না। তবে আগ্রহীরা চাইলে তাঁর ডেমো প্রোটোটাইপ দেখতে পারবেন এবং এ বিষয়ে বৈজ্ঞানিক ও গাণিতিক প্রশ্ন করতে পারবেন।

এ ছাড়া তিনি জানান, তাঁর অন্যান্য গবেষণা প্রকল্পের মধ্যে রোবোটিক কুকার, ওয়াটার বুট ও সেফটি গ্যাজেট রয়েছে।

উল্লেখ্য, সুহাইল দাবি করেন, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে তিনি একাধিকবার গুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram