ঢাকা
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার ও নিখোঁজ ৭

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এলাকায় পরপর দুটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় অন্তত সাতজন জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে প্রথম ট্রলার দুর্ঘটনায় ১৮ জন জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুইজন এখনও নিখোঁজ।

বুধবার (৮ জুলাই) দুপুরে দ্বিতীয় দুর্ঘটনায় ছয়জনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, অন্য পাঁচজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এফবি মহিমা নামের ট্রলারটি ১৮ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। ফেরার পথে উত্তাল সাগরে প্রচন্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। রাতভর অন্য ট্রলার নিয়ে ১৬ জনকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে দুলাল মাঝি, কামাল, মনির, ইমরান, জামাল, শামীম, খলিল, হৃদয়, আশরাফুল, ফারুক ও আল-আমিনসহ মোট ১৬ জন রয়েছেন। তাদের সবাই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা। কালাম ও শহীদ এখনো নিখোঁজ এরা তালতলী সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

এফবি ট্রলারের মালিক মো. তপন জোমাদ্দার জানান, হঠাৎ সাগর উত্তাল হয়ে পড়ায় ট্রলারটি উল্টে যায়। ট্রলারে ১৮ জেলে মধ্যে ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে। বর্তমান সাগর উত্তল আবহাওয়া স্বাভাবিক হলে আবারও অভিযান চালানো হবে।

এদিকে বুধবার দুপুরে চর বিজয় সংলগ্ন এলাকায় আরেকটি ছোট ট্রলার ডুবে যায়। এতে ট্রলারের মালিক মাসুদ মাঝি জীবিত উদ্ধার হলেও পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন।

তালতলী কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে অভিযান পরিচালনা করা হবে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড দল রয়েছে এবং পরিস্থিতি অনুকূলে এলে অভিযান জোরদার করা হবে।

০৮.০৭.২০২৬

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram