ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৪
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলো

পার্বত্য জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার কবলে রীতিমতো তলিয়ে গেছে জেলাগুলোর নিম্নাঞ্চল। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকেই একটানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যহত রয়েছে।

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। জেলায় খেলা হয়েছে ৪৫টি আশ্রয়কেন্দ্র। বৃষ্টির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিতে জেলার বাঘাইছড়ির নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

আরেক পার্বত্য জেলা বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, কাশেমপাড়াসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে, দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। এরই মধ্যে জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড়ে ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর প্রশাসন।

এদিকে, খাগড়াছড়িতে বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কিছুটা কমেছে। সেইসাথে নিম্নাঞ্চল থেকে নেমে যাচ্ছে পানি। জেলায় ২৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

রাতে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামে শহর থেকে পানি সরে গেছে। তবে সকাল থেকে আবারও শুরু হয়েছে ভারী বর্ষণ। চান্দগাঁওয়ের সমশের এলাকায় রেললাইন পানিতে ডুবে থাকায় এখনও ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে টানা পাঁচ দিন টেকনাফ-সেন্টমার্টিন পথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।

টানা ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব জেলায় স্তগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram