ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৫
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার সিংহ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা ইউসিসিএ লি: এর চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, এসআই আমির আলী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, উপজেলা সমবায় কর্মকর্তা সালিক আহমেদ ভূঁইয়া, পজিপ কর্মকর্তা মোর্শেদা খানম, সমবায়ী সত্যবান সিংহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে পল্লী উন্নয়ন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে তিন শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উত্তরগাঁও ভানুবিল কৃষক সমবায় সমিতিকে ৬ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। সবশেষে ১৫০ জন উপকারভোগীকে গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন অফিসের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram