ঢাকা
logo
প্রকাশিত : July 6, 2026

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কষ্টে কাটছে বহু মানুষের জীবন

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ভরা মৌসুমেও ইলিশ মাছের আকাল চলছে। খালি হাতে ফিরে আসছে জেলে নৌকাগুলো। এরই মাঝে আবার সাগরে সৃষ্টি হলো লঘুচাপ। ফলে চোখে-মুখে হতাশা নেমে এসেছে জেলে, শ্রমিক, ব্যাপারী ও আড়ৎদারসহ সবার মাঝে। কষ্টে জীবন কাটছে এ পেশায় জড়িত হাতিয়ার বিশটি ঘাটের লক্ষাধিক লোকের।

এপ্রিল থেকে আগষ্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এসময় জেলেরা পুরোপুরি ব্যস্ত সময় পার করে ইলিশ শিকারে। প্রতি বছরের ন্যায় এ বছরও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে। বাংলাবাজার, কাজিরবাজার, সূর্যমূখী, দানারদোল, স্লুইসগেট, মোক্তারিয়া, নিঝুমদ্বীপ, বন্দরটিলা ও চেয়ারম্যানঘাটসহ দ্বীপের ২০টি ঘাটের ছোট বড় প্রায় ১০ হাজার জেলেনৌকা নদীতে বিচরণ করছে। কিন্তু হতাশার বিষয় হলো জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।

প্রতিদিনই শুন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। ভাগ্যক্রমে কেউ দু'চারটা মাছ পেলে তাও আবার আকাশচুম্বী দাম। মৌসুমের বেশিরভাগ সময় ফেরিয়ে গেলেও এখনো লাভের মুখ দেখিনি তারা।

অপরদিকে, নদীতে যেতে প্রতিদিনই যে ব্যয় হচ্ছে, তাতে আর্থিক দেনার পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবারগুলো দৈনন্দিনের খরচও মেটাতে পারছে না। ঘাটগুলোতে নিরব নিস্তব্ধতা বিরাজ করছে। অনেক ব্যবসায়ী তাদের কর্মচারীদের বেতন ভাতা দিতে পারছে না। ঘাট শ্রমিকদের সংসার চলছে জোড়াতালি দিয়ে।

ভরা মৌসুমের এ সময় ইলিশ না পাওয়ার কারণ হিসাবে জাটকা ও মা ইলিশ নিধন ছাড়াও ডুবোচর, জলবায়ুর পরিবর্তনের কথা উল্লেখ করেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান। তিনি জানান, কলকারখানার বর্জ্য নদীতে আসায় মাছের বিচরণ অনিরাপদ হয়ে উঠছে। তবে তিনি আশা করছেন মৌসুমের সামনের সময়গুলোতে আশানুরূপ মাছ পাওয়া যাবে।

উল্লেখ্য, হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৭ লাখ লোকের বসবাস। এখানে জেলে পেশার সাথে জড়িত প্রায় এক লাখ মানুষ। সরকারিভাবে নিবন্ধিত জেলে সংখ্যা প্রায় ২৬ হাজার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram