ঢাকা
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৬

আড়াইহাজারে অসহায় প্রতিবন্ধীর পাশে এমপি আজাদ

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি অটোরিকশা অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন এমপি আজাদ।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির পার্টি অফিসের সামনে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী হাজীপাড়া গ্ৰামের নুরুদ্দীন এর ছেলে প্রতিবন্ধী সাইফুল ইসলামের হাতে কাগজপত্র সহ একটি অটোরিকশা তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের পিএস অলিউল্লাহ আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটনসহ বিএনপির নেতাকর্মীরা।

এলাকাবাসী জানান,সাইফুল ইসলামের একটি পা না থাকায় সে অসহায়ত্বের মত জীবনযাপন করছিল। তার এই অসহায়ত্বের কথা এমপি নজরুল ইসলাম আজাদ এবং তার ছোট ভাই স্ট্রাক্টি গ্রুপের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব জানতে পেরে তার চলার জন্য একটি অটোরিকশা অনুদান দিয়ে পুরো উপজেলা জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন।

অনুদান গ্রহণকারী প্রতিবন্ধী সাইফুল ইসলাম জানান, আমি খুব অসহায়ের মত জীবনযাপন করছিলাম। পা না থাকায় আমি কোন কাজকর্ম করতে পারছিলাম না, আমার জীবনটাই ছিল অন্ধকারাচ্ছন্ন, ঠিক এ মুহূর্তে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ ও তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব আমাকে অটোরিকশা অনুদান দিয়ে যে উপকার করেছেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram