ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

ঈদগাঁওতে মাদক ও জুয়ার আসর থেকে জুয়েল মেম্বারসহ ৬ জন আটক

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে গভীর রাতে মাদক ও জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোররাত ৪টার দিকে তাদের আটক করা হয়।

​থানার অদূরে একটি সেমিপাকা ঘরে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসানো হয়—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ঘরটি ঘেরাও করে। ​প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে দরজা খোলা হচ্ছিল না। একপর্যায়ে পুলিশ দরজা ভেঙে ফেলার ঘোষণা দিলে তারা দরজা খুলতে বাধ্য হয়। পুলিশকে দেখে জুয়েল মেম্বার দ্রুত টয়লেটে গিয়ে লুকিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধারসহ মোট ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ​

আটকের খবর ছড়িয়ে পড়লে উৎসুক শত শত স্থানীয় মানুষ সেখানে ভিড় করেন। আটককৃত জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram