ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় খরিপ/২০২৬ মৌসুমে রোপা আমন ধান, নারিকেল, ভেষজ ও ফলজ চারা এবং শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী, বিআরডিবি কর্মকর্তা শেখর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, "কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কৃষিকাজ করার পাশাপাশি প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহার করতে হবে। তাহলে উৎপাদন বাড়বে, কৃষক লাভবান হবেন এবং দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে।"

তিনি আরও বলেন, "ফলদ, নারিকেল ও ভেষজ গাছের চাষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। তাই সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানাই।"

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক ও প্রতিষ্ঠানকে ৫টি করে মোট ৩ হাজার ৯০০টি ফলজ চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া ৭০০ জন কৃষককে শাকসবজির বীজ এবং ৭০০ জন কৃষককে রোপা আমন ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করে তুলতেই সরকারের এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram