ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2026

নবীনগরে পল্লী বিদ্যুতের খুঁটি হেলে পরায় দুর্ঘটনার শঙ্কা

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরা বাজারে দীর্ঘদিন যাবত পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়া অবস্থায় আছে। এর ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও চলাচলকারীরা।

তারা জানান, খুঁটিটিতে তিনটি ট্রান্সমিটার রয়েছে, ফলে খুঁটিটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের সময় এটি ভেঙে পড়ে সড়কে চলাচলকারী মানুষ কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করতে পারে।

অটোরিক্সা চালক সুমন মিয়া বলেন, "ঝুঁকিপূর্ণ এ খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় বেশির ভাগ অটোচালক দুর্ঘটনার ভয়ে দ্রুত গাড়ি চালান। দুর্ঘটনার আশঙ্কায় আমরা/চালকরা এই খুঁটির আশেপাশে গাড়ি পার্কিং করতেও ভয় পাই।"

বাঙ্গরা বাজারের ব্যবসায়ী মো. আলামিন মিয়া বলেন, "অনেক দিন যাবত খুঁটিটা এ ভাবে হেলে আছে। বিদ্যুৎ অফিস থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ পথ দিয়ে চলাচল করতে ভয় লাগে। স্থানীয় বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় এই পথ ব্যবহার করেন। যে কোনো সময় খুঁটি পড়ে বড় দুর্ঘটনা হতে পারে। তাই আমরা দ্রুত এটি মেরামত বা নতুন খুঁটি স্থাপনের দাবি জানাচ্ছি।"

বাঙ্গরা বাজারের লাইনম্যান মো. বাবু জানান। "বাঙ্গরা বাজারে বিভিন্ন কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং সবার নিরাপদ চলাচল নিশ্চিত করে।"

এ ব্যাপারে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল ওয়াদুদ মুঠোফোনে বলেন, "হেলে পড়া বৈদ্যুতিক খুঁটির বিষয়টি এর আগে কেউ আমাকে অবগত করেননি। আমি আজকেই জানতে পারলাম। তিনি আরো বলেন, জুন মাসের ক্লোজিং শেষ হলেই দ্রুত সময়ের মধ্যে খুঁটিটি মেরামত বা প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram