ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১২
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

অবশেষে বদলি ফরিদগঞ্জের বিতর্কিত ডিজিএম সাইফুল আলম

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ফরিদগঞ্জ) জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাইফুল আলমকে অবশেষে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুন) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, আগামী চার কার্যদিবসের মধ্যে তাকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদানের সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বদলি সংক্রান্ত এই দপ্তরাদেশ বোর্ডের নির্বাহী পরিচালকসহ সব সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিজিএম সাইফুল আলমের বিরুদ্ধে কর্মচারী ও গ্রাহকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে এসব অভিযোগ জমা হওয়ার পরই প্রশাসনিকভাবে তাকে বদলির উদ্যোগ নেওয়া হয়।

এর আগে গত রোববার (২৮ জুন) বিকেলে ডিজিএম সাইফুল আলমকে ‘অযোগ্য’ ও ‘কার্যালয় পরিচালনায় ব্যর্থ’ ঘোষণা করে তার অপসারণের দাবিতে নিজ কার্যালয়েই অবরুদ্ধ করে রাখেন পল্লী বিদ্যুতের কর্মচারীরা।

জানা যায়, সম্প্রতি তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। তারই জের ধরে গত মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার চির্কা গ্রামের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে মো. ইব্রাহিম ও মো. আব্দুল কাদের নামের দুই কর্মী স্থানীয় বিক্ষুব্ধ জনতার হাতে মারধরের শিকার হন। ওই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় মামলা করে।

ওই মামলার জেরে রোববার (২৮ জুন) দুপুরে ডিজিএমের নির্দেশে কর্মচারীরা গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে মামলার অভিযুক্ত গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন।

এদিকে ডিজিএম সাইফুল আলমের বদলির খবরে পল্লী বিদ্যুতের কর্মচারী (লাইনম্যান) মমিনুল ইসলাম বলেন, জেনারেলসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এই অযোগ্য ডিজিএমকে বদলি করার জন্য। আমরা আশা করব, পরবর্তী সময়ে যাঁরা আসবেন, তিনি যেন স্বেচ্ছাচারী না হয়ে পল্লী বিদ্যুৎ ও গ্রাহকদের স্বার্থে কাজ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বদলির খবর ছড়িয়ে পড়ার পর হয়রানির শিকার গ্রাহকরা ফরিদগঞ্জে গ্রাহকবান্ধব ডিজিএম নিয়োগের দাবি জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram