ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

রাজবাড়ীতে রেলেগেটের ব্যারিয়ার ভেঙ্গে লাইনের পাশে ট্রাক, ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: সোমবার রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক রেললাইনের ব্যারিয়ার ভেঙ্গে লাইনের পাশে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। দীর্ঘ সময় উদ্ধার অভিযান শেষে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর সকাল ১০টায় রেল চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই ট্রাকটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে সরাসরি রেললাইনের
পাশে পরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। প্রায় ছয় ঘণ্টা পর রেললাইন সচল হলে ঢাকার সঙ্গে রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় আটকে পড়া ট্রেনগুলোও নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ট্রাকটি রেললাইন থেকে নিরাপদে অপসারণ এবং লাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram