ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় পুকুর থেকে মোঃ ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

নিহত ইলিয়াস একই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ২৭ জুন রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকালে বাড়ির পাশের রাস্তার ধারে কচুরিপানায় ভরা একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে বিষয়টি সাতকানিয়া থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) এবং এসআই রোমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram