ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

কালিয়াকৈরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, সার ও গাছের চারা বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা চত্বরে সোমবার সকালে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, হাইব্রিড মরিচের বীজ ও সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ২ হাজার কৃষককে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ১০০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও ৪৭০০ জনকে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহারিয়া। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসানসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram