ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : জুন ২৮, ২০২৬

মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতু।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভোন দত্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে উপজেলার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, আমতলী, গোমতী, বেলছড়ি, মাটিরাঙ্গা ও গুইমারা ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৪৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৮১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ভিটামিন 'এ' ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টি, অন্ধত্বসহ ভিটামিন 'এ' এর ঘাটতিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এই কার্যক্রম উপজেলার প্রতিটি টিকাদান কেন্দ্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram