

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, খেলার মাঠ সুন্দর জীবন গড়ার সহায়ক, সুন্দর মানসিকতার ফ্রেন্ডশিপ গড়ার সহায়ক। বিগত ১৭ বছরের সেই চর্চা আমাদের ছিল না, সার্বিক খেলাকে দলীয়করণ করা হয়েছিল। খেলাধুলার সামগ্রিক হিসেবে কাজ করতে চাই। এটা কোন দলীয় হবে না, সার্বিক কাজ হবে সকলের জন্য। খেলাধুলার যে বাজেট বাস্তবায়ন করা হলো সবাই আর মাদকের আসরে নয় সেখান থেকে সবাই খেলার মাঠে ফিরে আসবে।
তিনি আজ দুপুরে পূর্ব চান্দরা টেবল বিসিএল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ (সিআইডি), নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন, সরকারি সা'দত কলেজ, টাঙ্গাইলের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহজাহান আলী, খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার, কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদসহ বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক।
