ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৩
logo
প্রকাশিত : জুন ২৬, ২০২৬

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে, এলাকায় চাঞ্চল্য

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় বৃদ্ধা মাকে মারধর ও পায়ের রগ কেটে নেওয়ার অভিযোগে মো. আসাদুজ্জামান শামিম (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আবু হাসনাতের ছেলে।

অভিযুক্ত ছেলে আসাদুজ্জামান দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ও মাদকে আসক্ত ছিলেন জানিয়েছে স্থানীয়রা। ছেলের অত্যাচারে শেষ বয়সে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধা মা আঞ্জুমান আরা (৬৮)।

মামলা ও থানা সুত্রে জানা যায়, গত ৭ জুন আসাদুজ্জামান তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরলে ফের ১৪ জুন ধারালো অস্ত্র দিয়ে মায়ের ডান পায়ের হাটুর রগ কেটে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরী হলে মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ জুন থানায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলের নামে মামলা হয়। মামলা নং-৩১, তারিখ-২৪/৬/২৬ইং। বৃহস্পতিবার রাতে থানা পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেন।

বৃদ্ধা আঞ্জুমান আরা জানান, সে আমার আপন পেটের সন্তান। নেশার টাকা এবং আমার থেকে জমি লিখিয়ে নেয়ার জন্য সে আমাকে বেধড়ক মারধর করেন। শেষ অবদি আমার পায়ের রগ কেটে দিয়েছে। সন্তানের অত্যাচার থেকে বৃদ্ধা বয়সে একটু শান্তিতে বেঁচে থাকতে চাই আমি।

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জানান, বৃদ্ধা মায়ের অভিযোগ ও নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ছেলের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। পরে অভিযান চালিয়ে ছেলেকে গ্রেফতার করে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram