ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

রান্নাঘরের ভেতরেই উন্মুক্ত টয়লেট: বসুরহাটের ফেন্সী ও বসুন্ধরা হোটেলকে জরিমানা

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এক মোবাইল কোর্ট অভিযানে দুই নামী রেস্টুরেন্টকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫:৩০ টা থেকে সন্ধ্যা ৬:৫০ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

আদালত সূত্রে জানা যায়, পৌরসভাধীন 'ফেন্সী হোটেল এন্ড রেস্টুরেন্ট'-এ কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। সবচেয়ে ভয়াবহ ও অস্বাস্থ্যকর চিত্র ধরা পড়ে হোটেলের রান্নাঘরে, যেখানে খাবারের একদম পাশেই রয়েছে একটি উন্মুক্ত টয়লেট। এই গুরুতর অপরাধে হোটেল ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে, "বসুন্ধরা হোটেল এন্ড রেস্টুরেন্ট"-কে লাইসেন্সবিহীন ব্যবসা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে উক্ত আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডিতরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বার্থে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram