ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

শ্রীমঙ্গল সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সম্ভাব্য পুশইন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল আল মামুন, ৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক ৭ নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে এ সভার আয়োজন করা হয়।

সভায় ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের আরও বেশি সজাগ থাকতে হবে। সীমান্তে কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করতে হবে। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের ঘটনা প্রতিরোধ করা কঠিন।”

তিনি আরও বলেন, “ওপার থেকে কাউকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দিতে হবে, যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।”

৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, “পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক নারী, পুরুষ বা শিশুদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানাতে হবে।”

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “পুশইনের মাধ্যমে আসা কোনো ব্যক্তির দায়িত্ব নিজ উদ্যোগে গ্রহণ করবেন না। খবর পেলেই বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram