ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

এইচএসসি'র কোন প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: এবার এইচএসসির কোন প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে বলে জা‌নিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

এসময়‌ তি‌নি আরও জানান, এবার একক প্রশ্নে দেশের নয়টি বোর্ডে পরীক্ষা হবে।

বরিশালে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে নতুন ভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রজুক্তিনির্ভর ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, ২০০১ সালে পাবলিক পরীক্ষা এক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্থির ব্যবস্থা থাকবে। পুলিশের বডি অন ক্যামেরা রাখা হবে। কেউ জোরদারঈ করতে পারবে না। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বন্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়ন করা হবে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, "যে কোন পরীক্ষা সম্পন্ন হবার ২ মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২ বছরের কোর্স ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় গুলোতে কোন সেশনজট থাকতে পারবে না।"

নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে টানা দুই ঘন্টা ধরে চলা এই সভায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাজ করে যাবেন, যা দাবি দাওয়া তিনি উপস্থাপন করবেন। যেহেতু বর্তমান সরকার শিক্ষাবান্ধব এবং শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram