

রাজরাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৮) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করত। বুধবার দুপুরে ওই বাড়ির পুকুরের পানি সেচার পর পানির মোটর খোলার কাজ করছিল সে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে গুরুতরভাবে জড়িয়ে পড়ে। বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে অজ্ঞান ও মারাত্মক আহত হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
