ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

টাঙ্গাইলে কৃষক কার্ড গ্রহণ করা আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি।

মরহুমের জানাজার আগে অংশগ্রহণ করা মুসল্লিদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় অংশগ্রহণ করেন— উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মির ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, কৃষি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত সবাই মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram