ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৪
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

মহানবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তিকারীর ফাঁসির দাবীতে উত্তেজিত জনতা, অভিযুক্ত দ্বীপ্ত আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তিকারী যুবক দ্বীপ্ত রায় (১৯) কে আটক করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ। দ্বীপ্ত রায়ের ফাঁসির দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলা বাদাঘাট বাজার থেকে তাকে আটক করে পুলিশ। দ্বীপ্ত রায় (১৯) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে ও বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরের দিকে আটক দ্বীপ্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজের আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করে পোস্ট ও কমেন্টস করে। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উত্তেজিত হয়ে পড়ে এলাকায় মুসলমানসহ সর্বস্তরের মানুষজন। উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনগন বাদাঘাট বাজারসহ আশপাশের বাজারে বিক্ষোভ মিছিল বের করে। একেই সাথে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উত্তাল হয়ে উঠে চারদিক।

অপরদিকে উত্তেজিত জনতা দ্বীপ্ত রায়ের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দ্বীপ্ত রায়কে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে।

এদিকে, বাদাঘাট বাজারসহ বিভিন্ন বাজারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আমরা বাদাঘাট বাজার ও গড়কাটি এলাকার সকল স্তরের মানুষের সাথে কথা বলছি এবং তারা যেন কেউই আইন নিজের হাতে তুলে না নেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানিয়েছেন, মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি করায় দ্বীপ্ত রায়কে আটক করেছে পুলিশ। এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, আমি নিজেই বিষয়টি দেখছি। এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram