ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৮
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৬

বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ফলজ গাছের চারা এবং জৈব ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ-এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম হাওলাদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে নারিকেল চারা, ১,২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১৫০ জন কৃষককে ৫টি করে আমড়া চারা, ১০০ জনকে ৫টি করে আম চারা এবং ২৫ জন কৃষককে ৫টি করে মালটা চারা প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের মাঝে জৈব ও রাসায়নিক সারও বিতরণ করা হয়েছে।

এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram